তাকি উসমানীকে হামলার প্রতিবাদে যা বললেন মাওলানা রাহমানী

তাকি উসমানীকে হামলার প্রতিবাদে যা বললেন মাওলানা রাহমানী

তাকি উসমানীকে হামলার প্রতিবাদে যা বললেন মাওলানা রাহমানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের করাচির বিশ্বখ্যাত আলেম, লেখক ও ফকিহ মুফতি তাকি উসমানীর গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন ভারতের ইসলামী ফিকাহ একাডেমির জেনারেল সেক্রেটারি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী।

সন্ত্রাসী হামলায় মাওলানা তাকি উসমানি প্রাণে বেচেঁ যাওয়ায় শুকরিয়া আদায় করে মাওলানা রহমানী বলেন, সারাবিশ্বে মুসলমানদের উপর বর্বোরচিত হামলা হচ্ছে। বিশ্বখ্যাত মুসলিম স্কলার মুফতী তাকি উসমানীকে হত্যাচেষ্টা খুবই দুঃখজনক। এ হামলার সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের উপযুক্ত বিচারের আওতায় আনার দাবি জানাই।

শনিবার (২৩ মার্চ) ভারতের গণমাধ্যমগুলোতে বিবৃতি দিয়ে এসব কথা বলেন ভারতের ইসলামী ফিকাহ একাডেমির জেনারেল সেক্রেটারি।

খালেদ সাইফুল্লাহ রহমানী বলেন, একজন আলেম একটি দেশের রত্ন। যে দেশে আলেমের কদর নেই সে দেশ কখনোই শান্তির নয়। পাকিস্তানকে শীর্ষ আলমদের নিরাপত্তা নিশ্চিত করত হবে।

প্রসঙ্গত, মাওলানা তাকি উসমানীর গাড়িবাহরে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, একজন বিশ্ববিখ্যাত লেখক ও আলেমের গাড়িবহরে হামলার মতো জঙ্গিপনা আর কিছুই নেই। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বিশ্বের সর্বস্তরের আলেম উলামাসহ সবাইকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একত্র হওয়ার আহ্বান জানান ফরীদ উদ্দীন মাসঊদ।

অল পাকিস্তান মজলিসে মুত্তাহাদা আমেলা ও জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান মাওলানা তাকি উসমানীর উপর এ হামলাকে আলেমদের ওপর টার্গেট কিলিং বলে দাবি করেছেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবেই এমন হামলা চালিয়েছে।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সফলভাবে পাকিস্তান সুপার লীগের (পি এস এল) আয়োজন অনেকে সহ্য করতে পারেনি। তাই তারা এবার মাথাচাড়া দিয়ে ওঠতে চাচ্ছে। যারা দেশের নিরাপত্তাব্যবস্থাকে ভেঙে দিতে চাই, কঠিনভাবে তাদের প্রতিহত করতে হবে।

পাকিস্তানের ঐক্য ও সংহতি বিনষ্ট করতেই তাকি উসমানীর ওপর প্রাণঘাতি হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলীর বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ। বিশ্বখ্যাত এমন আলেমের ওপর এ হামলাকে কাপুরুষচিত আখ্যা দিয়ে তিনি বলেন, দেশকে বিভক্ত করতেই এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ, ২২ মার্চ শুক্রবার তিনটার দিকে মাওলানা তাকী উসমানীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় মুফতী তাকি উসমানী এবং তার স্ত্রী বেঁচে গেলেও নিহত হয়েছিলেন তার দুজন সঙ্গী এবং গুরুতর আহত হয়েছিলেন মাওলানা তকী উসমানী ও তার স্ত্রী।

সূত্র : আসরে হাজির, দিল্লি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *