তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির জরুরি বার্তা

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির জরুরি বার্তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বার্তায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞায় বলা হয়, তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিবর্গ দা, ছুরি কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। যা ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়। যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ডিএমপির অর্ডিন্যান্স নং-III/৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই আদেশটি তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *