তারেকের বিচার শুরু

তারেকের বিচার শুরু

আদালত প্রতিবেদক : তেজগাঁও থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের সাবেক কর্ণধার আব্দুস সালামসহ চারজনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা াঁ সোমবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৫ জানুয়ারি দিন ঠিক করে দেন।

আসামিদের মধ্যে জামিনে থাকা একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম াঁ সোমবার অভিযোগ গঠনের শুনানিতে হাজির ছিলেন। অভিযোগ পড়ে শোননো হলে কাঠগড়ায় দাঁড়িয়ে সালাম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান বলে জানান তার আইনজীবী মো. শাহাবুদ্দীন।

বাকি তিন আসামি তারেক রহমান, একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলবে। এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে গত ২৩ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানায় এসআই বোরহান উদ্দিন ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা করেন। তদন্ত শেষে গতবছর ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক ও সালামের সঙ্গে যোগ করা হয় একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নাম।

অভিযোগে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। মুদ্রাপাচারের একটি মামলায় হাই কোর্ট গতবছর তাকে সাত বছরের কারাদ- দেয়।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানীর অভিযোগে আরও কয়েক ডজন মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *