পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তালেবানরা আফগানিস্তান দখলে নিয়েছে সাত দিন হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সব ব্যাংক বন্ধ রয়েছে। ফলে বিরাট সংকটের মাঝে পড়ে গিয়েছে দেশটির আর্থিক লেনেদন।
এদিকে আফগানিস্তানে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথেও কোনো অর্থ নেই। কোনো ব্যাংক কিংবা ওয়াস্টার্ন ইউনিয়ন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে না। দেশটিতে অর্থ পাঠানো বা সেখান থেকে অন্য দেশে অর্থ সরবরাহ এখন প্রায় অসম্ভব।
স্থানীয় আফগানরা বলছেন, তাদের হাতে থাকে অর্থ প্রায় শেষ হওয়ার পথে। এ কারণে রাজধানী কাবুল কিংবা অন্য শহরগুলোতে তারা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।


