তুরস্কে স্বস্তির বৃষ্টি, অনেকটাই নিয়ন্ত্রনে দাবানল

তুরস্কে স্বস্তির বৃষ্টি, অনেকটাই নিয়ন্ত্রনে দাবানল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৮ জুলাই থেকে দাবানলে পুড়ছিলো তুরস্ক। ভয়াবহ আগুনে প্রায় আটজনের মৃত্যুও হয়েছে। মারা গেছে অসংখ্য বন্যপ্রাণী। এদিকে অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে।

এমন সংকটময় পরিস্থিতিতে দেশটির নাগরিকরা বৃষ্টির জন্য চোখের পানি ফেলে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন। সেই ডাকে সারা দিয়েছেন পরম করুনাময় সৃষ্টিকর্তা।

তুরস্কে সাধারণত আগস্ট মাসে বৃষ্টিপাত হয় না। তবে শনিবারের (৭ আগস্ট) বৃষ্টিতে অনেকটাই আগুন নিয়ন্ত্রনে এসেছে। আর রোববার (৮ আগস্ট) সকাল থেকে ভারি বৃষ্টি হওয়ায় আরও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তুর্কিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *