তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত : এরদোয়ান

তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত : এরদোয়ান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেব্রুয়ারি মাসের শুরুতে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আঘাত হানে তুরস্কের দক্ষিণাঞ্চল। এতে দেশটির দুই লাখ ১৪ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়। কোন কোন ভবন হয় সম্পূর্ণভাবে ভেঙেছে আবার কোন ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ তথ্য জানান।

এরদোয়ান বলেন, যেসব ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে।

প্রেসিডেন্ট বলেন, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্যায়ন শেষ হওয়ার পরে নতুন ভবন নির্মাণ শুরু হবে। এসব নতুন ভবন চার তলার বেশি হবে না বলেও জানান তিনি।

এরদোয়ান বলেন, আমরা আমাদের প্রাচীন শহরগুলোকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছি, যা আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখবে।

গত মাসের ৬ ফেব্রুয়ারি সাত দশমিক আট ও সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। এতে দেশটির মোট আটটি প্রদেশে এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *