পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তৃতীয় ছেলের বাবা হয়েছেন। তার দাদা ও সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের নামে নবজাতকের নাম রাখা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সৌদির রাজ পরিবারের বরাতে দেশটির গণমাধ্যম গালফ নিউজ তথ্যটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুবরাজ সালমান তিন ছেলে ও দুই মেয়ের বাবা। গত শনিবার (১৭ এপ্রিল) আব্দুল আজিজের জন্মের পর রাজ-দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে হাজারো বার্তা আসতে থাকে।
সালমানের ভাই প্রিন্স সৌদ টুইটারে লিখেছেন, আল্লাহ নবজাতককে সুখী করুন, তার প্রতি সদয় হন এবং তাকে তার মা-বাবার আনন্দের উৎসে পরিণত করুন।


