দিল্লিতে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল

দিল্লিতে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এ বিক্ষোভ হয়। এসময় মুসল্লিরা বিভিন্ন শ্লোগান দেন।

এর আগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। নামাজ শেষে মুসল্লিদের অনেকে বিক্ষোভে যোগ দেন।

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে দাঙ্গা-সহিংসতায় ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। সহিংসতার ঘটনা তদন্তে দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

গত রোববার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হলেও ধীরে ধীরে এটি সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। এতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবারও অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *