দুইদিন সময় বাড়ল বইমেলার

দুইদিন সময় বাড়ল বইমেলার

পাথেয় রিপোর্ট : অমর একুশে বইমেলার সময় দুইদিন বাড়ানো হয়েছে। লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এই সময় বাড়ানো হলো। ফলে আগামী ২ মার্চ শনিবার পর্যন্ত মেলা চলবে।

২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেলা শেষ হওয়ার কথা ছিল। এদিন সন্ধ্যায় মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু সময় আরও দুদিন বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, কটা দিন কষ্ট হয়েছে, ঝড়-বৃষ্টিতে প্রকাশকদের ক্ষতি হয়েছে, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মেলার প্রকাশকরা আমাদের অনুরোধ করেছেন মেলার সময়সীমা বাড়ানো যায় কি না? বইমেলা মূলত ফেব্রুয়ারি মাসকে ঘিরে। এছাড়া ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হবে। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি। তিনি মেলার সময়সীমা আরও দুই দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী ২রা মার্চ মেলার সমাপ্তি হবে।

গত ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের ন্যয় এবারও আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকে। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *