দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মামলায় জামিন পেয়েছেন। মানহানির দুই মামলায় কারাবন্দি খালেদা জামিন পেলেও অন্য মামলায় তিনি জেলেই থাকবেন। খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

প্রসঙ্গত ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালত মামলা দুটি বিচারাধীন।

এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ অবস্থায় ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন উপস্থাপন করা হয়।

পরে গত ২২ মে শুনানির জন্য মঙ্গলবার (১৭ জুন) দিন ধার্য করেছিলেন আদালত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। ওই বক্তব্যের জের ধরে ২০১৪ সালের ২১ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

এ ছাড়াও ২০১৬ সালের ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আরেকটি মামলা করেন। এপরে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *