দুদকের তোপে এবার সাংসদ রতন

দুদকের তোপে এবার সাংসদ রতন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবার, সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম জিজ্ঞাসাবাদ এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে।

দুদক জানায়, রতনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি অর্থ পাচার করে বিদেশে সম্পদ গড়ার অভিযোগও আছে।

জিজ্ঞাসাবাদ শেষে সংসদ সদস্য রতন সাংবাদিকদের বলেন, দুর্নীতির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *