দেশে অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

দেশে অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের টিকা সিনোভ্যাক বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

রোববার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুমোদনে স্বাক্ষর করেন।

ডব্লিউএইচও জানিয়েছে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে। এই টিকার দুটি ডোজ নিতে হবে। দুটি টিকার মধ্যে ব্যবধান থাকবে দুই থেকে চার সপ্তাহ। এ নিয়ে চীনের দ্বিতীয় টিকা জরুরি ব্যবহারের ছাড়পত্র পেল।

এর আগে গত মাসে প্রথম চীনা সংস্থা হিসেবে সিনোফার্ম তাদের তৈরি করোনা টিকার ছাড়পত্র পায়।

এ ছাড়া বিশ্বে এখন ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহারের ছাড়পত্র রয়েছে। ডব্লিউএইচও প্রথম থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা টিকা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোভ্যাক্স নামের একটি নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে পৃথিবীর দরিদ্র দেশগুলোর কাছে টিকা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যত টিকা তৈরি হবে এবং বিশ্বের দরবারে তাদের উপস্থিতি বাড়বে, ততই আরও বেশি মানুষ টিকা পাবেন। তাই চীনের টিকার ছাড়পত্র পাওয়ার ঘটনায় অনেকেই আশার আলো দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *