দেশে ফের বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা

দেশে ফের বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২২৫ জনে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৩৮৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে। একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬৮৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ এবং ২১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনায় ৬, রাজশাহীতে ৪, সিলেটে ২, রংপুরে ৩ এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীনের উহানে ভাইরাসটি শনাক্ত হয় বলে দাবি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *