দেশে ৫ কোটির বেশি করোনা টিকা প্রয়োগ

দেশে ৫ কোটির বেশি করোনা টিকা প্রয়োগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এখন পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ২৪৭ জন এবং নারী ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৬ লাখ ৮৭ হাজার ৬৭৫ জন। নারী ৭২ লাখ ৩২ হাজার ৫৭৩ জন।

দেশে টিকাদান শুরুর পর থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৫ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪১৯ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮১১ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ২৪৩ জন এবং পাসপোর্টের নম্বর দিয়ে ৬ লাখ ৪২ হাজার ৪৮৫ জন নিবন্ধন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *