দ. আফ্রিকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ১৯

দ. আফ্রিকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ১৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ নগরীর অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে ও দেশটির পূর্বাঞ্চলে আরেক বারে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। রবিবার (১০ জুলাই) দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোয়েটা শহরতলীর একটি বারে লোকজন যখন ফুর্তি করছিলো তখন হামলাকারীরা হামলা চালায়। এতে ১৫ জন নিহত হয়েছে। একটি ট্যাক্সিতে চড়ে কয়েকজন অস্ত্রধারী ওই পানশালায় আসেন। এরপর পানশালায় অবস্থানকারীদের ওপর নির্বিচার গুলি চালান।

এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গে দুই হামলাকারী বারে ক্রেতাদের ওপর নির্বিচারে হামলা চালায়। এতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।

এই দুই হামলার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *