মাওলানা আমিনুল ইসলাম : বাংলাদশে জমিয়তুল উলামাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। খুবই ভালো লাগল তাদের এই পথচারীদের মাঝে ইফতার বিতরণ আয়োজনটা। বড় এক খেদমতে তারা এগিয়ে গেলো। একদম আরবীয় কায়দায় তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এতদিন দেখতাম, আরবের মানুষেরা রাস্তায় নেমে ইফতার বিতরণ করে। এখন দেখছি, আমাদের দেশের বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মীরা পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিলি করছেন।
বাংলাদেশ জমিয়তুল উলামা বাংলাদেশ একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের প্রধান হলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব। সংগঠনের সুচনা লগ্ন থেকে আর্তমানবতার সেবায় তারা নিয়োজিত। বিভিন্ন সময়ে এ সংগঠনটি মানুষের পাশে গিয়ে দাঁড়ায়।
কখনো বন্যা দুর্গতদের মাঝে, কখনো দারিদ্র ছেলে মেয়েদের যৌতুক বিহীন বিবাহের ব্যবস্হা, কন্যাদায় গ্রস্হদের পাশে দাঁড়ানো, অসুস্হ মানুষদের চিকিৎসা সেবা প্রদান, বেকার যুবকদের কর্ম সংস্থান এর ব্যবস্হা, এরকম বিভিন্ন সামাজিক খেদমতে সব সময় এই সামাজিক সংগঠন দেখা যায়। জমিয়াতুল উলামা কখনো বসে নেই। বছরের সব সময় তারা মানুষের পাশে।
আজকে জমিয়তুল উলামাকে দেখলাম, পথচারীদের ইফতার খাওয়ানোর কাজে। নিঃসন্দেহে এটা প্রসংসনীয় উদ্যোগ। ঢাকা শহরে সব সময় যানজট লেগেই থাকে। বহু মানুষ ইচ্ছা থাকলেও সময়মত বাসায় ফিরতে পারে না। রাস্তায় তাদের ইফতারের সময় হয়ে যায়। সেই ইফতারের মুহুর্তে হাতের কাছে কিছুই পাওয়া যায় না। সে সময়ে পথচারীকে ইফতার দিতে পারা বড় এক খেদমত।
এমনি ভাবে অনেক অসহায় মানুষ আছে, যারা ইফতারীর সময় কোন কিছু যোগাড় থাকে না। সে সব অসহায় মানুষের মুখে ইফতার তুলে দিতে পারলে, তাদের মুখে হাসি ফুটবে। জমিয়তুল উলামা সেই মহৎ কাজটি হাতে নিয়েছে। রোজাদার পথিকদের মাঝে ইফতারী সামগ্রী তুলে দিচ্ছে। এ সংগঠনটি মানুষের হৃদয়ে জায়গা করে নিবে খুবই তাড়াতাড়ি।
সৌদি আরবে দেখেছি, সেখানকার মানুষেরা রোজাদারদের ইফতারী করানোর জন্য পাগলপারা হয়ে যায়। রাস্তায় রাস্তায় তারা পথিকদের মাঝে ইফতার বিতরন করে থাকে। মসজিদুল হারামে এবং মসজিদে নববীতে সেখানকার অধিবাসীগণ হাজার হাজার দস্তার খান বিছায়ে মানুষকে ইফতার করার জন্য আহ্বান করতে থাকে। তারা নিজ নিজ পরিবারের সদস্যদের সাথে নিয়ে রোজাদারগণের খেদমতে নিয়োজিত থাকে পুরো রমজান মাস।
আরবের মানুষগুলো ইফতারী, সেহেরী এবং বিভিন্ন উপঢৌকন দেয় তারা এই মাহে রমজানে। আমাদের জমিয়তুল উলামা বাংলাদেশে ঠিক আরবদের সেই পথে পা বাড়িয়েছে। তারাও মানুষের খেদমতে আত্মোনিয়োগ করে উভয় জাহানানের কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা বাংলাদেম জমিয়তুল উলামার এই খেদমতকে কবুল করুন। আমিন।
পা.টো.ড/আদিল


