ধর্মীয় উগ্রবাদ ও অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি : কাদের

ধর্মীয় উগ্রবাদ ও অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি এ দেশের ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২ নভেম্বর) সকালে নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানেন বাংলাদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত এ দেশে কারা সাম্প্রদায়িক রাজনীতি করে, কারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেটি নতুন করে বলার বিষয় নয়।

বিএনপি ক্ষমতায় যেতে ও ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে সাম্প্রদায়িক শক্তির ওপর নির্ভর করে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৯৯১ সালেও বিএনপি ক্ষমতায় এসেছিল সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *