নতুন নিয়মে অফিস শুরু

নতুন নিয়মে অফিস শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান বিদ্যুৎসংকট কাটাতে সাশ্রয়ের লক্ষ্যে আজ থেকে নতুন নিয়মে অফিস শুরু করেছেন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার (২৪ আগস্ট) থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তাছাড়া সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর গত সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর ওই অফিস সময়সূচির বিষয়ে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *