নবাবগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর, অলংকার চুরি

নবাবগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর, অলংকার চুরি

পাথেয় টোয়েন্টিফের ডটকম : ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় প্রতিমার পরনে থাকা অলঙ্কার নিয়ে যায় তারা। গতকাল রবিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

মন্দিরের দায়িত্বে থাকা গোপাল পাল জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকালে এলাকার ভক্তরা মন্দিরে প্রণাম করতে এলে মন্দিরের ভেতরে গৌর-নিতাইর দুটি প্রতিমা ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি আমাদের জানান।

আমরা মন্দিরে গিয়ে দেখতে পাই দুটি প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়েছে এবং পাশের রাধাকৃষ্ণ প্রতিমার মুখমণ্ডল আগুনে ঝলসানো রয়েছে। এসময় গৌর-নিতাই প্রতিমার কপালে থাকা দুটি স্বর্ণের টিপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানাই। তিনি জানান, এর আগেও দুইবার এ মন্দিরে এ ধরনের ঘটনা ঘটেছে।

এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।

ওসি সিরাজুল ইসলাম বলেন, এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। এর আগেও এই মন্দিরে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিমায় থাকা স্বর্ণের অলঙ্কার চুরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *