নবীজিকে কটূক্তি, ব্যবসায়ী গ্রেফতার

নবীজিকে কটূক্তি, ব্যবসায়ী গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশালে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় আটককৃত রেজাউল করিম আকন্দকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রেজাউলকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার (২৮ এপ্রির) রাতে তাকে আটক করে বাবুগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

রেজাউল গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মৃত জলিল আকন্দের ছেলে। বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের রহিমগঞ্জ বাজারে তার ফার্মেসির ব্যবসা রয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাহফুজুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *