নভেম্বরের শুরু থেকে কমতে পারে তাপমাত্রা

নভেম্বরের শুরু থেকে কমতে পারে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শুস্ক আবহাওয়া থাকলেও তাপমাত্রা বাড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, আরো কয়েক দিন শুষ্ক আবহাওয়া থেকে নভেম্বরের শুরুতে তাপমাত্রা কমতে শুরু করবে।

আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার পর্যন্ত আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সিনপটিক অবস্থায় জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ বিষয়ে তিনি বলেন, সাধারণতভাবে এ সময় একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করে। তবে এর কোনো প্রভাব বা অস্তিত্ব বাংলাদেশে না থাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *