নারীর সম্মতি ছাড়া কোনোভাবেই স্পর্শ নয়: আদালত

নারীর সম্মতি ছাড়া কোনোভাবেই স্পর্শ নয়: আদালত

ওয়ার্ল্ড ডেস্ক : সম্মতি ছাড়া নারীর শরীরে কোনোভাবেই স্পর্শ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন দিল্লির আদালত। লম্পট ও বিকৃত-কাম মানুষের কাছে এখনো নারীরা হয়রানির শিকার হন বলে ক্ষোভ প্রকাশ করেছেন আদালত।
রোববার (২১ জানুয়ারি) দিল্লি আদালতের বিচারক সীমা মাইনি এক মামলার রায় ঘোষণার সময় এই মত দিয়েছেন। এ তথ্য জানা যায়, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে দিল্লির মুখার্জি নগর এলাকার একটি মার্কেটে ভিড়ের মধ্যে ছাভি রাম নামের এক যুবকের হাতে শ্লীলতাহানির শিকার হয় নয় বছর বয়সী এক শিশু। ছাভি রাম ওই শিশুর শরীরে অপ্রত্যাশিতভাবে স্পর্শ করেছিলেন। পরে পালানোর সময় ওই শিশুর মা পথচারীদের সহায়তায় তাকে আটক করেন।
পরে ছাভিকে গ্রেফতার করে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) ওই মামলার রায় ঘোষণার দিন ছিল। রায়ে ছাভি রামকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার রুপি ওই শ্লীলতাহানির শিকার ওই শিশুকে দিতে হবে।
রায় ঘোষণার সময় আদালত বলেছেন, নারী সাবালিকা বা নাবালিকা যা-ই হোন না কেন, শরীরের ওপর তার পূর্ণ অধিকার রয়েছে। তাই তিনি সম্মতি না দেয়া পর্যন্ত তার শরীরে কেউ কোনোভাবে হাত বা স্পর্শ করতে পারবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *