নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.১। জারি করা হয়েছে সুনামি অ্যালার্ট। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। তবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়। ভূগর্ভের অন্তত ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল।

  • সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *