নিজ ঘর থেকে গ্রিন লাইফের চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে গ্রিন লাইফের চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন- সাবলেটের বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু ও বাসার দারোয়ান রমজান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *