পঞ্চাশ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পঞ্চাশ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পঞ্চাশ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দ পশ্চিম বঙ্গের সভাপতি ও মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী করোনা ভাইরাস জটিলতার কারণে লকডাউন হওয়া পঞ্চাশ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ নিয়ে।

পশ্চিম বাংলার গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার আম্ফান বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জমিয়তে উলামা হিন্দ পশ্চিম বঙ্গের সভাপতি ও মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। জমিয়তে উলামা হিন্দের তরফ থেকে জানানো হয়, একদিকে করোনা ভাইরাসের তাণ্ডব অন্যদিকে ঘূর্ণিঝড় আম্ফানে সাধারণ মানুষের অবস্থা হয়ে পড়ে বেগতিক। তখনই আশির্বাদ হয়ে বিধ্বস্ত মানুষের ছুটে যায় জমিয়তে উলামা হিন্দ। জমিয়তে উলামা হিন্দ পশ্চিম বঙ্গের সভাপতি ও মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার নেতৃত্ব দেন।

জমিয়তের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, ঘূর্ণঝড় আম্ফান একটু দুর্বল হতেই সন্দেশখালী, ন্যাজাট গিয়েছিলেন জমিয়ত নেতারা। বিধ্বস্ত মানুষকে সান্ত্বনা দেয়া, তাদের খোঁজখবর নেয়া এবং ত্রাণ শিবির খোলার কাজটি তখনই তারা করেন।

দুর্গত মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ, ত্রিপল দিয়ে অস্থায়ী মাথা গোঁজার ঠাঁই স্থাপনসহ নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ ছাড়াও রাজ্য জমিয়তের পক্ষ থেকে স্থায়ী আবাসন নির্মাণ ও মসজিদ-মাদরাসা-মক্তব নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করা হয়।

জমিয়তে উলামা হিন্দ পশ্চিম বঙ্গের সভাপতি ও মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আমফান দুর্যোগের মধ্যে জমিয়তে উলামা হিন্দ নেতারা জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্প করে মানব সেবায় কাজ করেছেন। বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তারা প্রশংসা কুঁড়িয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *