পবিত্র হজ স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা বাধ্যতামূলক

পবিত্র হজ স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা বাধ্যতামূলক

পবিত্র হজ স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা বাধ্যতামূলক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছর হজের দায়িত্বে যেসব স্বাস্থ্যকর্মী কাজ করবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকাগ্রহণ বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল-আরাবিয়া। খবর আরব নিউজ।

এক সরকারি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হজের সময় মক্কা ও মদিনায় যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবেন আগে থেকেই তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এজন্য হজ এবং উমরার সময়ে অবশ্যই একটি টিকা কমিটি গঠন করতে হবে যাতে এই সময়ে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক টিকা দেয়া নিশ্চিত করা যায়।

এদিকে মঙ্গলবার সৌদি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদুল্লাহ আলী বলেছেন, যারা ইতোমধ্যে করোনা টিকা নিয়েছেন এবং তাদের মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় তবে সেসব লোকেদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *