তথ্যপ্রযুক্তি ডেস্ক : পরিমার্জিত রূপে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন মোবাইল ফোন পুনরায় বাজারে আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের সব ডিলারদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং কোম্পানি। আশা করা হচ্ছে আগামী ২৯ মার্চ বাজারে ছাড়বে পরিমার্জিত নোট সেভেন। স্যামসাংয়ের পরিচালকরা জানান, ব্যাটারির ত্রুটির কারণে আগুন ধরে যায় নোট সেভেন ফোনে।
পরিমার্জিত করে এবার বাজারে ছাড়া হচ্ছে। এর আগে ২৫ লাখ স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রত্যাহার করা হয়। সেই ফোনগুলো নতুন করে সার্ভিসিং ও ত্রুটিমুক্ত করে পুনরায় বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্যামসাংয়ের পরিচালকরা আরো জানান, যদি বিভিন্ন দেশের স্যামসাং ফোনের ডিলাররা ও স্থানীয় কর্তৃপক্ষ ফোনগুলো তাদের শর্ত প্রদানের মাধ্যমে শো রুমে বিক্রি করতে সম্মতি জানায় তাহলে পুনরায় এই নোট সেভেন ফোনটি বাজারজাত করবেন তারা।
এছাড়াও ফোনটিতে নতুন কিছু ফিচার ও পুনব্যবহারযোগ্য কিছু উপাদান যুক্ত করা হয়েছে বলে স্যামসাং কোম্পানির পরিচালকরা জানিয়েছেন। স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন পুনরায় বাজারে ঘোষণা করতে ‘ইনভাইরনমেন্টাল ক্যাম্পেইনার গ্রিনপিচ’ প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে স্যামসাং কোম্পানি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট‘এ ফোনটি পুনরায় চালু করতে প্রতিষ্ঠানটিকে প্রস্তাব দিয়েছে স্যামসাং কোম্পানি। গ্রিনপিস্ট ইস্ট-এশিয়া ক্যাম্পেইনার জুদে লি গণমাধ্যমকে জানান, স্যামসাং কোম্পানি ফোনটির যাবতীয় তথ্য ও ফিচার শিগগিরই আমাদের কাছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শিগগিরই ফোনটি চালুর ঘোষণা করা হবে।


