পরীক্ষামূলক ফেরি চললো শিমুলিয়ায়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ফেরি চলতে শুরু করেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে।
শুক্রবার বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে ছেড়ে গেছে ফেরি কুমিল্লা।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ফেরি পারাপার বন্ধ ছিল এই নৌরুটে। শিমুলিয়া ঘাটের ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে শিমুলিয়া থেকে ১৭টি যানবাহন নিয়ে ছেড়ে গেছে ফেরি কুমিল্লা। এই ফেরিটি আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসবে। ফরিদপুর ফেরিটিও যানবাহন লোড করছে, যা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই বললেই চলে।


