পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের ছুটিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কম হলেও বেড়েছে শনাক্তের হার।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯টি। এতে করোনা শনাক্ত হয়েছেন সাত হাজার ৬১৪ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।
এর আগে গতকাল মঙ্গলবার (২০ জুলাই) ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৫৭৯ জন, শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ, আজ শনাক্ত রোগীর সংখ্যা কমলেও সংক্রমণের মাত্রা আসলে কমেনি।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৭৩ জন। এর আগে মঙ্গলবার মারা যান ২০০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৮ হাজার ৪৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।
আজ বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় বয়সভেদে মৃতের সংখ্যা :
১১–২০ : ২ জন
২১–৩০ : ৬ জন
৩১–৪০ : ১২ জন
৪১–৫০ : ২২ জন
৫১–৬০ : ৪২ জন
৬১–৭০ : ৪৩ জন (সর্বোচ্চ)
৭১–৮০ : ৩৫ জন
৮১–৯০ : ১০ জন
৯১–১০০ : ১ জন
এদের মধ্যে সরকারি হাসপাতালের ১৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে পাঁচ জন মারা গেছেন।


