পশ্চিমবঙ্গে ১৪% পড়ুয়া মুসলিম চাকুরি চায় ২৭%
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গে মুসলমানদের বেহাল দশা। শিক্ষায় পিছিয়ে থেকেও চাকুরির দাবিতে সোচ্চার মুসলমান। পশ্চিম বাংলার মুসলিম ২৭%, কলেজে পড়ে ১২%, ইউনিভার্সিটিতে ১৪%। তবুও তারা চাইছেন ২৭% চাকরি। সাধারণত নিচু ক্লাস থেকে সরবরাহের ফলে উঁচু ক্লাসে ছাত্রভর্তি হয়।
এ ক্ষেত্রে উল্টে দেখছি, কলেজে ১২% পড়ুয়া ইউনিভার্সিটিতে ২% বেড়ে হল ১৪%। এটা নিয়ে কেউ কোন প্রশ্ন করে না।
কলেজের ১২% হলে ২% বেড়ে ইউনিভার্সিটিতে ১৪% হল কি করে?
কারণগুলির একটি অমুসলিম (General, SC) মেয়েরা (কিছু ছেলেও) কলেজের ডিগ্রিতেই (পাশ-অনার্স) চাকরি পেয়ে ঘর সংসারে থিতু হয়ে যায়। মুসলিম ছেলেরা চাকরি না পেয়ে আরও উচ্চ শিক্ষায় যায়। আর মুসলিম মেয়েরা বিএ পাশ করে অনেক ভেবে বিয়ে করে নেয়। মুসলিম মেয়েদের কেউ কেউ উচ্চশিক্ষায় যায়।
তবে এর পিছনে সামাজিক কারণটি হল একটি গ্রাজুয়েট মেয়ের জন্যে এমএ/এমএসসি যথেষ্ট। মহিলা চাকুরে হলে তো সোনায় সোহাগা। এইরকম পুরুষ-স্ত্রী দুইপক্ষই চেয়ে থাকে।
সহজেই চাকরিমুখি বিষয় বা প্রতিযোগিতা কম যে সব বিষয়ে যেমন অঙ্ক-বিজ্ঞানে মুসলিমরা কম সুযোগ পায় এটাও কারণ হতে পারে। তা ছাড়াও অমুসলিমরা সচেতন বলে পাশকোর্স বা অনার্স পাশ করার পর এমএসসি-তে ভর্তি না হয়ে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ডিপ্লোমা টেকনিক্যালন কোর্স যেমন- বায়োটেকনলজি, জেনেটিক ইঞ্জিনিয়েরিং, নিউক্লীয় বায়োলজি, ডেয়ারি, প্লাস্টিক, রাবার, লেদার টেকনোলজি পড়তে চলে যায়।


