পাকিস্তানকে অস্ত্রবাহী অত্যাধুনিক ড্রোন দিচ্ছে চীন

পাকিস্তানকে অস্ত্রবাহী অত্যাধুনিক ড্রোন দিচ্ছে চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্তে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। আর দেশটির যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে পাকিস্তান।

জানা গেছে, পাকিস্তানকে চারটি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। মুখে বলা হচ্ছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গোদার বন্দরে নজর রাখতে ওই ড্রোনগুলো ব্যবহার করা হবে।

কিন্তু ভারতের রাজনৈতিক বিষেজ্ঞরা মনে করছেন, এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তাছাড়া গোদার বন্দরে ঘাঁটি গেড়ে আছে চীনের নৌবাহিনী।

এদিকে বেইজিংকে পাল্টা চাপে রাখতে কোমর বেঁধে নেমেছে ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে। ফলে উপমহাদেশে উত্তেজনা যে ক্রমশ বেড়ে যাচ্ছে, তার আঁচ এবার বেশ টের পাওয়া যাচ্ছে। দুই পক্ষই নিজেদের অস্ত্রে শান দিতে শুরু করেছে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর হাতে দুটি ড্রোন সিস্টেম তুলে দিচ্ছে বেইজিং। প্রতিটিতে দুটি ড্রোন ও একটি করে গ্রাউন্ড স্টেশন আছে। ড্রোনগুলো উইং লুং টু-এর অত্যাধুনিক রূপ। পাকিস্তানের সেনাবাহিনীর ব্যবহারের জন্য এই ড্রোন তৈরি করা হচ্ছে।

উইং লুং টু আসলে অস্ত্রবাহী ড্রোন, যা একসঙ্গে ১২টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি অনেক উঁচু থেকে নজরদারি চালাতেও ওস্তাদ উইং লুং টু। এশিয়ার বহু দেশে এই ড্রোন বিক্রি করেছে বেইজিং। এবার সেই তালিকায় পাকিস্তানের নাম যোগ হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *