পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম এর তৈরী টিকা গ্রহণের ৪৮ ঘন্টার ভেতর করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ (মার্চ ২০) ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়জল সুলতান এক টুইটার পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছে তিনি।”
ইমরান খানের রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ পাকিস্তানের পক্ষ থেকে সবার কাছে তার জন্য দুআ কামনা করা হয়েছে।


