প্রতারণার কথা স্বীকার করেছেন সাহেদ

প্রতারণার কথা স্বীকার করেছেন সাহেদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনার টেস্ট না করে রিপোর্ট দেয়ার প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

বাতেন বলেন, রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যেসব রিপোর্ট দেওয়া হয়েছে। তার বেশিরভাগই ভুয়া ছিল। রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার জন্য কিছু যন্ত্রপাতি রাখলেও ওই যন্ত্রপাতি দিয়ে করোনার কোনো টেস্ট করা হতো না। সেগুলো শুধুমাত্র হাসপাতালে শো-করে রেখেছিল। তবে র্যাবের অভিযান পরিচালনার আগেই সাহেদ ওই সব যন্ত্র অন্য জায়গাতে সরিয়ে ফেলে বলেও স্বীকার করেছে সাহেদ।

অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন বলেন, আমরা তার ওইসব যন্ত্রপাতি উদ্ধারের চেষ্টা করছি। যদি প্রয়োজন হয় তবে সাহেদকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। সাহেদকে রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সাহেদের প্রতারণার শিকার হয়েছেন যারা, এমন কোনো ভুক্তোভোগী অভিযোগ করতে চাইলে ডিবি পুলিশ তাদের অভিযোগ নেবে। আমরা ভুক্তভোগীদের আইনি সহায়তাও দেবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *