প্রবাসে করোনায় মৃতের পরিবারকে ৩ লাখ টাকা অনুদান : প্রধানমন্ত্রী

প্রবাসে করোনায় মৃতের পরিবারকে ৩ লাখ টাকা অনুদান : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসীদের পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া করোনা পরবর্তী সময়ে প্রবাসীদের কাজে ফেরা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

বুধবার (০৮ জুলাই) সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।’ এ ছাড়া প্রবাসীদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িতরা সঠিক নিয়ম ও নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ছাড়া বঙ্গবন্ধুর বর্ণাঢ্য অভিজ্ঞতা ও লেখা নতুন করে আরও সংগ্রহের চেষ্টা চলছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *