ফরিদাবাদ মাদরাসায় আনা হচ্ছে আল্লামা শফীকে

ফরিদাবাদ মাদরাসায় আনা হচ্ছে আল্লামা শফীকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি ও চট্টগ্রাম মুঈনুল ইসলাম মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যা ৬:২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বর্তমানে তাঁকে বহণকারী এ্যাম্বুলেন্সটি ফরিদাবাদ মাদরাসার দিকে আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন আসগড় আলী হাসপাতালে সরেজমিনে উপস্থিত থাকা আওয়ার ইসলাম সাংবাদিক রকিব মুহাম্মদ।

তাঁর মৃত্যুতে শোকে ভাঁসছেন আলেমসমাজ। শোকাহত আলেমদের স্রোত এখন ফরিদাবাদ মাদরাসার দিকে। এদিকে তাঁর মৃত্যুতে দেশের আলেমদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সারাদেশের ছাত্র-শিক্ষক ও তালিবুল ইলমরা কুরআন তেলাওয়াত, নামাজ, দোয়া ও আল্লামা শফির মাগফেরাত কামনায় মুনাজাত করছেন।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *