ফলোঅনে উইন্ডিজ, দুর্দান্ত মিরাজ

ফলোঅনে উইন্ডিজ, দুর্দান্ত মিরাজ

ক্রীড়া ডেস্ক : এই ধ্বংসযজ্ঞে কত যে রেকর্ড হয়েছে তার হিসেব তো হচ্ছেই। বাংলাদের টেস্ট ইতিহাসে এই টেস্ট অন্যতম রেকর্ডবহ একটি। ক্রিকেটে যে কোনকিছু ঘটতে পারে তা ঠিক। কিন্তু এই টেস্ট উইিন্ডিজরা হারবে না বা জিতবে শুধু মিরাকল কিছু ঘটলেই। তাই বাংলাদেশের এই টেস্টটা জেতার অপেক্ষা শুধু। তারপরই না হয় বলা যাবে এই ম্যাচে অর্জন সমস্ত রেকর্ডগুলোর কথা।

উইন্ডিজের প্রথম ইনিংসে ধ্বংসের সূচনা করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু দ্রুতই তাকে ছাড়িয়ে নায়ক হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। ১৬ ওভারে তুলে নিলেন ৭ উইকেট। এই দুজনই উইন্ডিজের ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ভয়ংকর ঘূর্ণিবলের সামনে অসহায় উইন্ডিজ স্রেফ আত্মসমর্পণ করে। দিনের প্রথম ঘণ্টাতেই তাদের প্রথম ইনিংস শেষ হলো মাত্র ১১১ রানে। ফলোঅন করানোর সুবর্ণ সুযোগ ৩৯৭ রানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে। সেই পথে টাইগাররা হাঁটবে কিনা জানা যাবে দ্রুতই।

উইকেট থেকে দারুণ সহায়তা পাচ্ছেন স্পিনাররা। বল ভীষণ টার্ন এবং স্কিড করছে। কখনও লাফিয়ে উঠছে এবং নিচু হয়ে যাচ্ছে। এর পুরো ফায়দা লুটলেন মেহেদী হাসান মিরাজ-সাকিব আল হাসান। তাদের বল পড়তেই পারলেন না সফরকারী ব্যাটসম্যানরা। বলির পাঁঠা হয়ে একে একে ফিরে গেলেন তারা। সবশেষে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেন শারমন লইস। তাকে এলবিডব্লিউ করে উইন্ডিজকে ১১১ রানে অলআউট করলেন সাকিব। এতে ৩৯৭ রানে পিছিয়ে ফলোঅনে পড়লেন অতিথিরা। এ নিয়ে নিজেদের ১৮ বছরের টেস্ট ইতিহাসে কোনো দলকে প্রথমবারের মতো ফলোঅন করালো বাংলাদেশ। এখন ইনিংস জয়ের পালা।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫০৮ রানের জবাবে ৫ উইকেটে ৭৫ রান তুলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই চার স্পিনার নিয়ে খেলতে নামা বাংলাদেশের ঘূর্ণি আক্রমণের মুখে পড়ে তারা। ইনিংসের প্রথম উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েটকে (০) দিয়ে শুরু করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। তার দ্বিতীয় শিকার হন সুনিল অ্যামব্রিস (৭)। মিরাজের শিকারে পরিণত হয় কাইরন পাওয়েল (৪), রোস্টন চেইস (০) এবং শাই হোপ (১০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৪ ওভারে ৫০৮ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিথুন ২৯, সাকিব ৮০, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ১৩৬, লিটন ৫৪, মিরাজ ১৮, তাইজুল ২৬, নাঈম ১২*; বিশু ২/১০৯, রোচ ২/৬১, ওয়ারিক্যান ২/৯১, চেজ ১/১১১, লুইস ১/৬৯।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *