পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মোবাইল কোর্ট ফার্মগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বেলা ১২টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা।
এ সময় ফার্মগেট ফুটওভার ব্রিজ এবং এর আশেপাশে দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া তিন ব্যক্তিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেলা ১২টায় অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরা ৫ নম্বর সেক্টর লেক ব্রিজের উপরে এবং আশেপাশে প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
/এএ


