ফেনী লালপোলের মুহাদ্দিস মুফতি রহিম উল্লাহ কাসেমীর ইন্তেকাল

ফেনী লালপোলের মুহাদ্দিস মুফতি রহিম উল্লাহ কাসেমীর ইন্তেকাল

ফেনী লালপোলের মুহাদ্দিস মুফতি রহিম উল্লাহ কাসেমীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ফেনী লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস, গুণক দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব মুফতি রহিমুল্লাহ কাসেমী ২৫ নভেম্বর বুধবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুর খবরটি তার পুত্র মাওলানা মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন। পুত্র মাহমুদুল হাসান মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন। তিনি বলেন, মাওলানা রহিম উল্লাহ কাসেমীর নামাজে জানাযা (২৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে হযরতের প্রতিষ্ঠিত গুনক মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মুফতি রহিমুল্লাহ কাসেমীর ইন্তিকালের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম, হোমিও গবেষক ডা. মাহতাব হোসাইন মাজেদ
গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। এবং তার পরিবার ও ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর আগে মুফতি রহিম উল্লাহ কাসেমী গত ৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। ১১ মার্চ শনিবার তার হার্টে বাইপাস সার্জারির মাধ্যমে রিং বসানো হয়েছে। তারপর তিনি সুস্থ থাকলেও অপারেশনজনিত কারণে হাসপাতালে অবস্থান করছিলেন। অপারেশনের ফলে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে তার আরো সময় লাগবে বলে হাসপাতাল থেকে জানানো হয়।

এদিকে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) আল্লামা মুফতি রহিম উল্লাহ কাসেমী নোয়াখালী হাতিয়ায় মাহফিলের সফরে খুব অসুস্থ হয়ে পড়েন। প্রথমে মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা বনশ্রী ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণে আইসিইউতে রাখা হয়েছিলো।এর মাঝে মুফতি রহিম উল্লাহ কাসেমীর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা ক্বারী মুহাম্মাদ কাসেম ও মুফতি রহিম উল্লাহ কাসেমীর ছাহেবজাদা গুণক দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ, কল্যাণপুর হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ইন্তেকালের সময় মুফতি রহিমুল্লাহর বয়স ৬০ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *