ফের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ব্রাজিলে

ফের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ব্রাজিলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে রেকর্ড এক হাজার ৯১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে এটি করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এর আগে মঙ্গলবারও ব্রাজিলে করোনায় আক্রান্ত এক হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছিল।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ৫৯ হাজার ২৭১ জন মারা গেছেন। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান।

ব্রাজিলের রিও ডি জেনিরোর ফিয়োক্রুজ বায়োমেডিকেল সেন্টারের পক্ষ থেকে ব্রাজিলের করোনা পরিস্থিতি নিয়ে শনাক প্রকাশ করে বলা হয়, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে এই প্রথম পুরো দেশে অবস্থা করোনা পরিস্থিতি খারাপ হতে দেখছি। এটা ভয়াবহ ব্যাপার।

ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রথম থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে অবজ্ঞা করেছেন। বৈশ্বিক মহামারির প্রথম থেকেই করোনা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়েছে ব্রাজিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *