ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ল খালা-ভাগ্নি

ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ল খালা-ভাগ্নি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফোনে কথা বলা কাল হয়ে দাঁড়াল সিরাজগঞ্জের খালা ভাগ্নির। মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে খালা-ভাগ্নি দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে (ভাগনি) কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুপুরে খবরটি নিশ্চিত করে জানান, আছিনূর খাতুন তার ভাগনি নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের উপর বসে সেলফোনে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আছিনূর খাতুন। গুরুতর আহত হয় নূপুর। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই সে মারা যায়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *