ফোর্বসের ‌‘থার্টি আন্ডার থার্টি’-তে সাত বাংলাদেশি

ফোর্বসের ‌‘থার্টি আন্ডার থার্টি’-তে সাত বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২২ সালের জন্য প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বসের করা “থার্টি আন্ডার থার্টি” তালিকার এশিয়া ক্লাসে জায়গা করে নিয়েছেন সাত বাংলাদেশি।

বুধবার (২৫ মে) প্রকাশিত এ তালিকায় নাম আসা দুই বাংলাদেশি তরুণ হলেন শাহ রাফায়াত চৌধুরী এবং মোহাম্মাদ তাকি ইয়াসির। তালিকায় সামাজিক প্রভাব (সোশ্যাল ইম্প্যাক্ট) ক্যাটেগরিতে তাদের অন্তর্ভুক্ত করেছে ফোর্বস।

২০১৩ সালের ডিসেম্বরে রাফায়াত এবং ইয়াসির যৌথভাবে “ফুটস্টেপ” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য হলো দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি ও পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য সম্পর্কে তাদের সচেতন করে তোলা।

বাংলাদেশের বিদ্যালয়গুলোতে সুপেয় পানি নিশ্চিতকরণের লক্ষ্যে গত বছর ফুটস্টেপের সঙ্গে যুক্ত হয় কানাডিয়ান শিল্পী-গীতিকার শন মেন্ডেসের এপোনিমস ফাউন্ডেশন।

ফুটস্টেপ বলছে, তারা এখন পর্যন্ত দেশব্যাপী তিন লাখ মানুষের মাঝে তাদের কর্মসূচির সুফল পৌঁছাতে পেরেছে। ২০২০ সালে ডায়ানা অ্যাওয়ার্ডে ভূষিত হন শাহ রাফায়াত চৌধুরী। এছাড়াও তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের কাছ থেকে ক্লাইমেট লিডারশিপের মেন্টর হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *