ফ্রান্সে পুলিশ-জনতা সংঘর্ষে আহত শতাধিক, গ্রেপ্তার ২৭০

ফ্রান্সে পুলিশ-জনতা সংঘর্ষে আহত শতাধিক, গ্রেপ্তার ২৭০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েক সপ্তাহ ধরে জনতার বিক্ষোভ চলছে ফ্রান্সজুড়ে। ১ ডিসেম্বর শনিবার পুলিশ-জনতা সংঘর্ষে রাজধানী প্যারিস রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়।

সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘হলুদ জ্যাকেট’ পরিহিত আন্দোলনকারীরা এই বিক্ষোভ করছে। জানা গেছে, বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। পুলিশের দিকে ‘প্রোজেক্টাইল’ ছুঁড়েছে বিক্ষোভকারীরা। প্যারিসের কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে তারা।

কর্মকর্তাদের ভাষ্য, এই সংঘর্ষের কারণে নিরাপত্তা বাহিনীর ১৭ জনসহ অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার মান বেড়ে গেছে। এ কারণেই সাধারণ নাগরিকদের এই বিক্ষোভ।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *