ফ্রেন্ডসক্লাব সদস্যদের সম্মানে আলনূর কালচারালের ইফতার

ফ্রেন্ডসক্লাব সদস্যদের সম্মানে আলনূর কালচারালের ইফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাতারের আলনূর কালচারাল সেন্টারের উদ্যোগে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তাগণ বলেছেন, ইসলামি মূল্যবোধের ধারক দেশপ্রেমিক তরুণদের কাছে জাতির আশা আকাঙ্ক্ষা অনেক। সত্য সুন্দরের বিকাশ ও জাতির কল্যাণে তরুণদের অবদান ইতিহাসে প্রাতঃস্মরণীয়।

১৫ মে (বুধবার) দোহা ইবনে হাজম জামে মসজিদ আলনূর সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন আলনূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার ফ্রেন্ডস ক্লাবের সভাপতি গোলাম সারওয়ার মিশু ও সাংগঠনিক সম্পাদক উবাইদুর রহমান। আলোচনায় অংশ নেন আলনূর শিক্ষা বিভাগীয় পরিচালক প্রকৌশলী সালাহউদ্দিন ও অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী।

আল-কুরআন প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা কারী ইব্রাহিম ও হাফেজ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, সাধারণ সম্পাদক জনাব বাবুল গাজি,বাবু খান, রাহেল মাহমুদ, মোজাম্মেল হোসেন সোহাগ, সবুজ মিয়া, শাহাদাত, আবদুল আউয়াল।

উভয় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে পরস্পর সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *