বইমেলা স্হগিতের প্রস্তাব দিল বাংলা একাডেমি

বইমেলা স্হগিতের প্রস্তাব দিল বাংলা একাডেমি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব দেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি।

শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ডিজি বলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, বাংলা একাডেমির তথ্যমতে অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল চার হাজার ৯১৯টি। বাংলা একাডেমি প্রকাশ করেছিল ৪১টি নতুন বই। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশে সব মিলিয়ে ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট বা স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *