সা ঈ দ মা হ মু দ
বক্তারাও মাহফিল বন্ধের কারণ!
প্রশ্ন: বক্তাদের অপমান, হামলা- মামলা এবং মাহফিল বন্ধের কারণ কী হতে পারে?
উত্তর: ঘটনার ভিতরে ঘটনা থাকে।
বিভিন্ন কারণ থাকতে পারে।
যেমন:
১! আয়োজকরা অনেক সময় ষড়যন্ত্রমূলক, কোনো বক্তাকে অপমান করার জন্য দাওয়াতই দিয়ে থাকে।
২! কিছু বক্তা আছে সর্বদা সরকারের বিরুদ্ধে লাগামহীন হুঙ্কার দিয়ে কথা বলে। কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা সরকারবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত।
৩! কোনো বক্তার প্রতি এলাকার আলাদা ক্ষোভ থাকে। কিন্তু কূটকৌশলে জোরপূর্বক তাকে অতিথি করলে, সমস্যা দেখা দেয়।
৪! কোনো সময় কোনো অতিথি নিয়ে আয়োজকদের মধ্যে দ্বন্দ্ব থাকে। কিন্তু একপক্ষ ঐ বক্তাকে উপস্থিত করতে মরিয়া হয়ে ওঠে। তাই অনেক সময় অভ্যন্তরীন কোন্দল সমস্যা সৃষ্টি করে।
৫! অনেক সময় অনেক আবেগী বক্তা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের থ্রেড দিয়ে কথা বলে। তাই সমস্যা দেখা দেয়।
৬! অনেক সময় সুন্নী, তাবলীগী, মাজারিসহ নানা মাসলাকি কোন্দলের কারণে সমস্যা দেখা দেয়।
৭! স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো বিষয়ে সংঘর্ষ হওয়ার পর, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাহফিল করতে গেলেও অনেক সময় সমস্যা দেয়।
৮! সরকারের ছত্রছায়ায় লালিত ইসলাম বিদ্বেষী কোনো গ্রুপের কোনো এলাকায় প্রভাব থাকলে, সমস্যা দেখা দেয়। ইত্যাদি নানা কারণ থাকতে পারে।


