বগি লাইনচ্যুত; কিশোরগঞ্জ-ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত; কিশোরগঞ্জ-ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ

পাথেয় রিপোর্ট : কিশোরগঞ্জে সারবোঝাই একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় ওই বগি লাইনচ্যুত হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় ওই বগি লাইনচ্যুত হয়। এ কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আখাউড়ায় খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ করলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *