পাথেয় রিপোর্ট : বুধবার ২১ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিলেন বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ঙ্গভবনের দরবার হলে বুধবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার কুশল বিনিময়ও হয়।
এসময় মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা ছাড়াও সংসদ সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর।
মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


