বদলি হল পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তা

বদলি হল পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বদলি করে পদায়ন করা হয়েছে পুলিশের এক ডিআইজি ও তিন অতিরিক্ত ডিআইজিকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশ সদরদপ্তরের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, র‌্যাবের পরিচালক অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে র্যাকবের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *