বরগুনায় আগুনে শিশুর মৃত্যু, দগ্ধ মা

বরগুনায় আগুনে শিশুর মৃত্যু, দগ্ধ মা

পাথেয় রিপোর্ট : বরগুনার জেলার পাথরঘাটায় মা-মেয়েকে হত্যা উদ্দেশ্যে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আগুনে পুড়ে ঘটনাস্থলেই ছকিনা আক্তার নামে ১০ বছরের একটা শিশু মারা গেছে।

বুধবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাজেনুর বেগম (৩২) গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাজেনুর বেগম অভিযোগ করেন, ‘তার সাবেক স্বামী বেলাল হোসেনসহ কয়েকজন তার ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমি ঘরের বাইরে এলে আমার শরীরে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর ঘরে মধ্যে ঘুমন্ত অবস্থায় মেয়ে ছকিনা আক্তার পুড়ে মারা গেছে।’

এদিকে, শাজেনুর বেগমের সাবেক স্বামী বেলাল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। শাজেনুর বেগমের ঘরে আগুন দেওয়ার পর বেলাল হোসেন আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *