বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও গ্রামে ফুলমতি বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ফুলমতি বেগম ওই গ্রামের হানিফ মোল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে ছয় সন্তানের জননী ফুলমতি বেগম নিজ বাড়িতে রান্না করছিলেন। এ সময় প্রতিবেশী আল আমিন নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে ফুলমতি বেগমকে গলা কেটে হত্যা করে।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, হত্যাকণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ পাঠানো হয়েছে।


